× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

দুর্লভ শব ফুল ফুটেছে অস্ট্রেলিয়ায়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: ২ ফুট লম্বা বিরল প্রজাতির করপস ফ্লাওয়ার অস্ট্রেলিয়ার মাউন্ট লফটি বোটানিক গার্ডেনে ফুটেছে। এর আসল নাম অ্যামোরফোফাল্লুস টিটানিয়াম। তবে এটি সাধারণত শব বা লাশ ফুল নামেই বেশি পরিচিত। এটি হচ্ছে বিশ্বের সবচাইতে বড় ফুল।

আকৃতির কারণেই ফুলটির এই নামকরণ। দু ফুট লম্বা কন্দের চারপাশে ঘিরে থাকা লাল পাপড়িটিকে মনে হয় এর গা থেকে  রক্ত ঝড়ছে। নামের মত এর ঘ্রাণও বিদঘুটে, অনেকটা পঁচা মাছের মত। বাগানের প্রধান ম্যাট কুলটার বলেছেন, ‘আজ সকালে (সোমবার) আমি দরজা খুলতেই আমার বিশ্রী গন্ধটা এসে নাকে ধাক্কা মারে। এতটাই ঝাঁঝালো ছিল এটি।’

প্রায় দু সপ্তাহ আগে থেকেই এটি পাপড়ি মেলতে শুরু করেছিল। সম্পূর্ণ প্রস্ফুটিত হয়েছে সোমবার। গত দশ বছর পর এটি ফুটল।

গত আট বছর ধরে এই বিরল ফুলটি ফোটানোর জন্য চেষ্টা করে আসছিলেন কুলটার। তাই তো দীর্ঘদিনের পরিশ্রম সফল হওয়ায় তার আনন্দ ধরে না। ‘দারুণ লাগছে, আমি ভাবতেই পারিনি এটি ফুটবে।’

ফুলটির আদি নিবাস ইন্দোনেশিয়ার সুমাত্রায়। সেখানে সমূদ্রপৃষ্ঠ হতে ১২০ থেকে ৩৬৪ মিটার উচ্চতায় খাড়া পাহাড়ের গায়ে এটি জন্মায়। কিন্ত ব্যাপক হারে বন উজাড়ের ফলে এই প্রজাতি এখন প্রায় বিপন্ন।

তাই তো অস্ট্রেলিয়ার মত সম্পূর্ণ বিপরীত এক পরিবেশে এটি ফোটাতে ম্যাট কুলটারকে কত কষ্ট করতে হয়েছে সহজেই কল্পনাই করা যায়। এটি দেখতে মাউন্ট লফটি বোটানিক গার্ডেনে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। কেননা মাত্র ৪৮ ঘণ্টা পরই মিইয়ে যাবে এই দুর্লভ শব ফুল।


এ ক্যটাগরির আরো খবর..