দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুরঃ “দুর্নীতি হলে শেষ নিজে বাাঁচবো, বাঁজবে দেশ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা দুর্নীত প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেখ ফরিদ আহমেদ-এর নেতৃত্বে ও্ই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে জেলা দুর্নীত প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল গাফফার। অন্যদের বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক, জেলা দুর্নীত প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সদস্য নুরুল আহামেদ, রুহুল কুদ্দুস টিটো মোজাম্মেল হক প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।