× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি করে কেউ পার পাবে না – আইনমন্ত্রী

ACP
হালনাগাদ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
আইনমন্ত্রী

আইনবিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেনবিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটার সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত। তিনি বলেনকেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নেওয়া হবে নাদুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।

গতকাল মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ আইনবিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। এর আগে উভয় বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীকে আইন মন্ত্রণালয়ে স্বাগত জানান।

সবাই বলে দুর্নীতিবাজ বিচারপতিদুর্নীতিবাজ কর্মকর্তা- একথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেনআসলে বিচারপতি মানেই সৎ বিচারপতি। সৎ বিচারপতির কোনো সংজ্ঞা নেই। বিচারক শব্দটার সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত। বিচারকের সৎ-অসৎএই জায়গায় আমি দেখতে চাই না। তিনি আরো বলেনযাদের মনে হবে যে চাকরির টাকায় সংসার চলে নাযাদের এই টাকায় পোষাবে নাতাদের চাকরি করার দরকার নেই। তারা ওকালতি করুক। এটা আমার ‘কমন মেসেজ’।

দুর্নীতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেনযদি কেউ মনে করেন যে দুর্নীতি করে পার পাবেনএটা এখানে পাবেন  না। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নেব নাসঙ্গে একটি দুর্নীতির মামলাও দেওয়া হবে। এই বিষয়টি সবাইকে স্মরণ রাখতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..