× Banner
সর্বশেষ
বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার; ৬৪টি মামলা দায়ের, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট বাজার নিয়ন্ত্রনে বেনাপোল বন্দরে কাঁচা মরিচের প্রথম চালান ঢুকলো

দুর্নীতি কমিয়ে বর্তমান আইনেই কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সম্ভব

admin
হালনাগাদ: শনিবার, ১ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ বাজেটে নতুন মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন দুই বছরের জন্য স্থগিত করায় আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)। রাজস্ব আদায় ব্যবস্থায় দুর্নীতি কমিয়ে বর্তমান আইনেই কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করা সম্ভব বলে মনে করেন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

আজ শনিবার চলতি অর্থবছরের জাতীয় বাজেট-উত্তর যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান শফিউল ইসলাম মহিউদ্দিন। এফবিসিসিআই ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এ সময় শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘এখন যে ভ্যাট এবং ট্যাক্স আদায় হচ্ছে সে ক্ষেত্রেও আরো বেশি ভ্যাট এবং ট্যাক্স আদায় করা সম্ভব যদি দুর্নীতি আমরা কমিয়ে আনতে পারি।’

এফবিসিসিআইর সভাপতি আরো বলেন, ‘ভ্যাট আইন বাস্তবায়নে ব্যবসায়ী ও সরকারের পর্যাপ্ত প্রস্তুতি ছিল না।’ তাই ভ্যাট আইন দুই বছরের জন্য স্থগিত করায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ব্যবসায়ী উভয়ই এই সময়ে বাস্তবায়নের দক্ষতা অর্জনে সক্ষম হবে বলে মনে করেন তিনি। আর এই সক্ষমতা অর্জনে এনবিআর এবং এফবিসিসিআইয়ের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।


এ ক্যটাগরির আরো খবর..