× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

দুই মন্ত্রীকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের রায় নিয়ে গত কয়েকদিন ধরে খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিভিন্ন মন্তব্যকে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ বলে জানিয়েছেন উচ্চ আদালত। এতে আদালত স্তম্ভিত হয়েছে বলে জানানো হয়। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ আদালতের এই পর্যবেক্ষণের কথা জানান।

সুপ্রিম কোর্টে কাসেম আলীর আপিলের রায় ঘোষণার আগে আরো জানানো হয়, খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীকে আগামী ১৫ মার্চ সকাল ৯টায় আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বেশক’দিন ধরেই জামায়াত নেতা কাসেম আলীর রায় নিয়ে প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তোলেন খাদ্যমন্ত্রী। একই দাবি করে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীও বেঞ্চ পুনর্গঠনের নিয়ে মন্তব্য করেন।

গত দু’তিন ধরে মন্ত্রিসভার ঐ দুই সদস্যের এমন বক্তব্যে উচ্চ আদালতের বিচারপতিরা স্তম্ভিত হয়েছে উল্লেখ করে আদালত তাদের হাজির হয়ে এর জবাব দিতে বলেছেন।


এ ক্যটাগরির আরো খবর..