× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী লাকড়ির ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামরে প্রাণ গেল গৃহবধুর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দুই উপায় পিঠের ব্রণ দূর করার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: পিঠে ব্রণ হলে শোয়া এবং পোশাক পরার ক্ষেত্রে অসুবিধা হয়।পিঠের ব্রণ দূর করার জন্য দুটো ঘরোয়া জিনিস ব্যবহার করতে পারেন : মধু ও হলুদ।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি প্রকাশ করেছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।

মধু

মধু ব্রণ আক্রান্ত এলাকাকে আর্দ্র ও ব্যথামুক্ত রাখে। মধুর মধ্যে থাকা অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানের জন্য এটি ব্রণের লক্ষণ ও সংক্রমণ প্রতিরোধে কাজ করে।

  • মধু আক্রান্ত স্থানে লাগান। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দুই থেকে তিনবার এটি করুন।
  • এক টেবিল চামচ মধুর মধ্যে আধা চা চামচ দারুচিনি গুঁড়া মেশান। পিঠের যেসব জায়গায় ব্রণ হয়েছে সেসব জায়গায় মিশ্রণটি লাগান। ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে একবার এটি করুন।

হলুদ

হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এটি ব্রণ প্রতিরোধে কাজ করে।

    • এক থেকে দুই টেবিল চামচ হলুদে সামান্য পরিমাণ তিলের তেল মেশান। আক্রান্ত স্থানে মাখুন। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন। প্রতিদিন এক থেকে দুইবার এই কাজটি করুন।
  • এ ছাড়া দিনে অন্তত দুই বার হলুদ-দুধ খান। এক গ্লাস দুধে আধা চা চামচ হলুদ মেশান। এরপর একটু গরম করে খান। এটি ব্রণের প্রদাহ কমাতে কাজ করবে।


এ ক্যটাগরির আরো খবর..