× Banner
সর্বশেষ
ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী

দুই উপজেলার মানুষের ফুলের শুভেচ্ছায় সিক্ত এমপি মানিক

admin
হালনাগাদ: বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

ছাতক প্রতিনিধিঃ ছাতক-দোয়ারাবাজার নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছে দুই উপজেলার লাখো মানুষ।

প্রিয় নেতা ঢাকা থেকে মনোনয়নের চিঠি নিয়ে এলাকায় আগমণের খবরে মঙ্গলবার সকাল থেকেই হাজার হাজার সমর্থক তাকে বরণ করতে জড়ো হন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে। সকালে সিলেট থেকে হযরত শাহজালাল (র.) ও শাহ পরান (র.) এর মাজার জিয়ারত করে সকাল ১১ টায় ছাতকের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

এসময় সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি পৌঁছলে সেখানকার স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করেন। পরবর্তীতে সুনামগঞ্জের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ পৌছলে সেখান থেকে ছাতক পৌর শহরস্থ এমপি মানিকের বাসভবন পর্যন্ত প্রায় ১৪ কিঃমিঃ রাস্তার দুই পাশে দাড়িয়ে ফুলের তোড়া দিয়ে বর্তমান এই সাংসদকে বরণ করা হয়। এ সময় মুহুর্মুহু শ্লোগানে মুখরিত হয় চারদিক।

ছাতক পৌর শহরে গিয়ে জনতার উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকলের প্রতি আহবান জানান।

তিনি বলেন, নৌকার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের সবাইকে নৌকার পক্ষে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রীকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি সেই আস্থার প্রতিদান দিতে চাই। আমি নির্বাচিত হয়ে এই আসনটি পুনরায় মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই।

এসময় তিনি নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহবান জানান এবং নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। বক্তব্যে তিনি দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতার কথা জানান।


এ ক্যটাগরির আরো খবর..