× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

দুঃস্থ ও অসহায় মানুষের জন্যই শেখ হাসিনার রাজনীতি

admin
হালনাগাদ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

শরীয়তপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক এমপি বলেছেন, দুঃস্থ ও অসহায় মানুষের জন্যই শেখ হাসিনা রাজনীতি করেন। দুঃস্থ ও অসহায় মানুষের সুখে দুঃখে পাশে দাড়ানোই আওয়ামী লীগের রাজনীতি। তিনি শনিবার শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার, উপজেলা নির্বাহী অফিসার মো: জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান মো: হাবিবুর রহমান ঢালী সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে রুদ্রকর ইউনিয়নের ৩’শ ৬০টি দুঃস্থ ও অসহায় পরিবারকে একটি করে কম্বল দেয়া হয়। উল্লেখ্য দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক শরীয়তপুর সদর উপজেলার  বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে ৩ হাজার ৪’শ ৬৮ টি কম্বল বিতরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..