× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ডেস্ক

দীপু দাসের পরিবারে প্রতিমাসে অর্থ সহায়তার আশ্বাস শুভেন্দু অধিকারীর

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
অর্থ সহায়তার আশ্বাস শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari.

বাংলাদেশে পৈশাচিক হত্যাকাণ্ডে নিহত দীপু দাসের পরিবারের সাথে কথা বলবেন। প্রতিমাসে অর্থ সাহায্য পাঠানোর আশ্বাস দিয়েছেন পশ্চিম বঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।
ইতিমধ্যে দীপু দাসের পরিবারের সাথে শুভেন্দু অধিকারীর যোগাযোগ হয়েছে। তিনি দীপু দাসের অসহায় পরিবারকে পাশে থাকার বার্তা দেবেন।
শুভেন্দু অধিকারী বলেন, আমি সব সময় পঃবঙ্গের সর্বস্তরের হিন্দুদের দুঃসময়ে পাশে থাকার চেষ্টা করি। হিন্দু হিসাবে এটা আমার নৈতিক কর্তব্য। দীপু দাস ভৌগোলিক ভাবে ভিন্ন দেশের নাগরিক হলেও সে আমার স্বজাতি হিন্দু। সুতরাং তার পাশেও আমি দাড়াবো।
দীপু দাসের পরিবারকে আমি প্রতি মাসে অর্থ সাহায্য করতে চাই। আমি তার বাড়ি থেকে অরিজিনাল Paytm নাম্বার এনে সে ব্যবস্থা করবো। দীপু দাসের পরিবারকে অর্থ সাহায্যের অনেক গুলো ব্যাংক নাম্বার ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ভারত থেকে ব্যাংক মাধ্যমে টাকা পাঠানো যায়না ফরেন কারেন্সি এক্টে আটকে যাবে। একমাত্র Paytm মারফতে বিশ্বের যেকোন লোক টাকা পাঠাতে পারবেন।
দীপু দাসের পরিবারের এই দুঃসময়ে আমি আশা করবো পৃথিবীর হিন্দুরা তার পরিবারের পাশে দাঁড়াবেন এবং অর্থ সাহায্য করে সহমর্মি হবেন।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে এক বিবৃতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস জানান, ‘ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১০ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে সাত জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।’

প্রধান উপদেষ্টার দফতর থেকে ধৃতদের নামও প্রকাশ করা হয়েছে। র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া সাত জন হলেন, মহম্মদ লিমন সরকার, মহম্মদ তারেক হোসেন, মহম্মদ মানিক মিয়া, এরশাদ আলি, নিজুম উদ্দীন, আলমগির হোসেন এবং মহম্মদ মিরাজ হোসেন আকন। পুলিশের হাতে গ্রেফতার তিন জন হলেন, মহম্মদ আজমল হাসান সগীর, শাহিন মিয়া এবং মহম্মদ নাজমুল।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা আল মামুন জানিয়েছেন, ধৃত ১০ জনকেই ভালুকা থানায় পাঠানো হয়েছে এবং সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।


এ ক্যটাগরির আরো খবর..