× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

স্বাগত ২০২০ সাল, প্রথম দিনে শুভেচ্ছা দি নিউজের

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১ জানুয়ারী, ২০২০

পুরনো জরা-গ্লানি-হতাশাকে পেছনে ফেলে আবারও নতুন সম্ভাবনা আর স্বপ্নের জাল বোনা- এটাই প্রকৃতির নিয়ম। প্রতিদিনই ওঠে নতুন সূর্য। কিন্তু আজকের সূর্য নিয়ে এসেছে একটি নতুন বছর। স্বাগত নতুন বছর ২০২০ সাল। আজ ইংরেজি নববর্ষের প্রথমদিন। শুভ হোক নতুন বছরের আগমন। মহাকালের আবর্তে বিলীন হলো ২০১৯ সাল। দি নিউজের সকল পাঠক, সংবাদকর্মী, বিজ্ঞাপনদাতা, কলাকুশলী, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে নতুন বছরের, নতুন দশকের শুভেচ্ছা।

প্রাপ্তি-অপ্রাপ্তির দোলাচলে কালের আবর্তে মহাকালের গর্ভে হারিয়ে গেল বিগত বছরটি। বিশ্ববাসীর সঙ্গে বাংলাদেশের মানুষও নতুন খ্রিষ্টীয় বছরকে বরণ করছে নতুন আশা, স্বপ্ন ও উদ্দীপনা নিয়ে।

এ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা ইংরেজি নতুন বছর উপলক্ষে দেশবাসী, প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে ক্যালেন্ডার পাতা থেকে বিদায় নিল ২০১৯ সাল। রাত ১২টা বেজে এক সেকেন্ডে থেকেই শুরু হয়েছে নতুন বছর-২০২০। ২০২০ সালের শুরু সঙ্গে শুরু হলো নতুন দশক (২০২০-২০৩০)।

প্রাপ্তি-অপ্রাপ্তির দোলাচলে কালের আবর্তে মহাকালের গর্ভে হারিয়ে গেল বিগত বছরটি। বিশ্ববাসীর সঙ্গে বাংলাদেশের মানুষও নতুন খ্রিষ্টীয় বছরকে বরণ করছে নতুন আশা, স্বপ্ন ও উদ্দীপনা নিয়ে।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে ২০২০ সালকে জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বছর উল্লেখ করে বলেন, এবছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপিত হবে। এ জন্য গোটা দেশবাসী উন্মুখ হয়ে আছে।তিনি বলেন, নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ-খ্রিস্টীয় নববর্ষে এ প্রত্যাশা করি।

নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হচ্ছে নতুন বছরের উল্লেখ করে প্রধানমন্ত্রী তাঁর বাণীতে নতুন বছর সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন।

তিনি বলেন, নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হচ্ছে নতুন বছরের। নতুন বছর অর্জন আর প্রাচুর্যের, সৃষ্টি আর কল্যাণে ভরে উঠুক এবং সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি-মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা করছি।

বাংলাদেশে ২০১৯ সাল ছিল বিভিন্ন ক্ষেত্রে অর্জনের বছর। এ বছর রাজনীতি, অর্থনীতি, কৃষি, জঙ্গি দমন এবং তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ আশাতীত সাফল্য অর্জনসহ মধ্যম আয়ের দেশে এগিয়ে যাওয়ার পথে উন্নীত হয়েছে।

এ বছর বিশ্ব সূচকেও বাংলাদেশের অনেক সাফল্য রয়েছে। এছাড়াও রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ। রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকায় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনেও এগিয়ে গেছে বাংলাদেশ।


এ ক্যটাগরির আরো খবর..