পুলিশের জন্য দিল্লি থেকে আনা হলো ৬টি ঘোড়া

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশ পুলিশের জন্য ছয়টি ঘোড়া আমদানি করা হয়েছে। পুলিশের প্রশিক্ষণ কাজে ঘোড়াগুলো ব্যবহার করা হবে বলে জানা গেছে।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে একটি এসি অ্যাম্বুলেন্সে করে ঘোড়াগুলো বেনাপোল স্থলবন্দরে আনা হয়। এ সময় ঘোড়াগুলো দেখতে পোর্ট থানার সামনে উৎসুক জনতার ভিড় জমে। দিল্লি থেকে তিন দিন লেগেছে ঘোড়াবাহী ট্রাকটি বেনাপোল বন্দরে পৌঁছাতে। বেনাপোল বন্দর থেকে ঘোড়াগুলো বুঝে নিয়েছেন আমদানি কারকের প্রতিনিধি এনামুল হক।
আমদানিককৃত ঘোড়া ছাড় কারক প্রতিষ্ঠান বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট মাধ্যম এন্টারপ্রাইজের প্রতিনিধি সাজেদুর রহমান জানান, ঘোড়া আমদানি করছে বাংলাদেশ পুলিশ। রফতানি কারক ভারতের বিধাতা সাপ্লাইয়ার। ৬৫ হাজার ৪শ’ ডলার দিয়ে ছয়টি ঘোড়া ভারত থেকে আমদানি করা হয়েছে। আমদানি শুল্ক পরিশোধ করে বেনাপোল থেকে ঘোড়াগুলো ছাড় করানোর পর ঢাকা রাজারবাগ পুলিশ লাইনসে নেওয়া হবে বলে জানান তিনি।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, পুলিশের জন্য অমদানি করা ঘোড়াগুলো দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া ছিল। বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘোড়াগুলো রক্ষণাবেক্ষণের জন্য তদারকি করছে। বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ঘোড়া আমদানির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমদানিকৃত ঘোড়া দ্রুত খালাসের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা সংশিষ্ট কর্তৃপক্ষকে করা হচ্ছে। শার্শা উপজেলা উপসহকারী প্রানিসম্পদ কর্মকর্তা মাতম্বর মোস্তফা কামাল বলেন, বেনাপোল বন্দরে ঘোড়াগুলো প্রবেশের পর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে সেগুলো সুস্থ মনে হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।