× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

পিআইডি

দারিদ্র্য বিমোচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে সরকারি যাকাত তহবিল -ধর্ম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
সরকারি যাকাত তহবিল

দারিদ্র্য বিমোচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে সরকারি যাকাত তহবিল। এ তহবিলকে শক্তিশালী করার মাধ্যমে দারিদ্র্য নিরসন কার্যক্রমকে বেগবান করা সম্ভব। বলেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ বিকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাবুনগর জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি যাকাত তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

যাকাত গ্রহীতাদের উদ্দেশ্যে ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি যাকাত তহবিল হতে প্রাপ্ত অর্থ পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে। নিজেকে স্বাবলম্বী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে এ অর্থ বিনিয়োগ করতে হবে। আয়বর্ধক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে।

গবাদিপশু ও হাঁসমুরগি পালন, মৎস্য চাষ, শাকসবজি উৎপাদন, কুটির শিল্প স্থাপন প্রভৃতি কার্যক্রম শুরু করতে হবে। এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত হবে।

সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ প্রদানের আহ্বান জানিয়ে ড. খালিদ বলেন, সরকারি যাকাত তহবিলকে শক্তিশালী করা সম্ভব হলে এদেশের দরিদ্র মানুষের ভাগ্য বদলে যাবে। দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে। তিনি সমাজের বিত্তবান মানুষকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৬৪ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি যাকাত তহবিল হতে ৬ লাখ ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের পরিচালক সরদার সরোয়ার আলম ও  সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দুই শতাধিক গরীব-অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..