× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন

নিউজ ডেক্স

দাপুটে পারফরম্যান্সে টানা দশমবারের মতো লিগ শিরোপা ঘরে তুলল বায়ার্ন

admin
হালনাগাদ: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
দাপুটে পারফরম্যান্সে টানা দশমবারের মতো লিগ শিরোপা ঘরে তুলল বায়ার্ন

শনিবার রাতে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন বায়ার্ন। দাপুটে পারফরম্যান্সে টানা দশমবারের মতো লিগ শিরোপা ঘরে তুলল নিলো বায়ার্ন।

সের্গে জিনাব্রি বায়ার্নকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রবের্ত লেভানদোভস্কি। দ্বিতীয়ার্ধের শুরুতে এমরে কান ব্যবধান কমানোর পর শেষ দিকে জামাল মুসিয়ালা জালে বল পাঠিয়ে জয় নিশ্চিত করেন।

ঘরের মাঠে বরুশিয়ার বিপক্ষে জিতলেই মিলবে টানা দশম শিরোপা, এমন সমীকরণেই খেলতে নেমেছিল বায়ার্ন। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ডর্টমুন্ড। তবে খেলা শেষ হওয়ার আগে দিয়ে ৮৩ মিনিটের সময় স্কোরশিটে নাম তুলে বায়ার্নের সহজ জয় নিশ্চিত করেন জামাল মুসিয়ালা।


এ ক্যটাগরির আরো খবর..