× Banner
সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাঠের তৈরি কুটির শিল্পে কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণ,দগ্ধ শিশু শ্রমিকের মৃত্যু নড়াইলের মুলিয়ায় গোপী বিশ্বাস’র এক পা-তেই জীবন সংসার প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ ঝিনাইদহের ডাকবাংলায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত যশোর-বেনাপোল মহা সড়কে বিজিবি অভিযানে ১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর: ভোটাধিকার, বিচার ও গণতন্ত্র নিয়ে নতুন প্রত্যাশা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৪১৮ জুলাই ঘোষণাপত্র পূর্ণ বাস্তবায়নের দাবিতে টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

দলকে নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তিত্ব নেই লিওনেল মেসির

admin
হালনাগাদ: শুক্রবার, ১০ জুন, ২০১৬

স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা বলেছেন লিওনেল মেসির মধ্যে দলকে নেতৃত্ব দেয়ার মতো ব্যক্তিত্ব নেই।

গতকাল বৃহস্পতিবার তিনি ৫ বারের বর্ষসেরা পুরস্কারজয়ী খেলোয়াড় সম্পর্কে এই মন্তব্য করেন।

বৃহস্পতিবার প্যারিসে এক প্রদর্শনী ম্যাচে একত্রিত হয়েছিলেন ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি ম্যারাডোনা ও পেলে। সেখানে বর্তমানের সেরা ফুটবলার মেসির প্রসঙ্গে ম্যারাডোনার কাছে জানতে জান ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জেতা পেলে।

তার জবাবে ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকা ম্যারাডোনা বলেন, “সে (মেসি) সত্যি খুব ভালো মানুষ, কিন্তু তার কোনো ব্যক্তিত্ব নেই। তার মধ্যে নেতৃত্বগুণের কমতি আছে।”

ম্যারাডোনার মন্তব্য প্রসঙ্গে পেলে বলেন, “ওহ, আমি বুঝতে পেরেছি, আমাদের সময়ে আমরা যেমন ছিলাম সে (মেসি) তেমন নয়। সত্তর দশকে আমাদের (ব্রাজিল) দলে রিভেলিনিয়ো, গার্সন, তোস্তাওয়ের মতো অনেক ভালো খেলোয়াড় ছিল।”

“আর্জেন্টিনা বর্তমান দলের মতো নয়, যে দল শুধুই মেসির উপর নির্ভর করে। তিনি (ম্যারাডোনা) বলছেন, নিঃসন্দেহে মেসি ভালো খেলোয়াড় কিন্তু তার কোনো ব্যক্তিত্ব নেই,” যোগ করেন ৭৫ বছর বয়সী পেলে।

ক্লাব বার্সেলোনার হয়ে মেসি যতটা দুর্দান্ত, জাতীয় দলের হয়ে ঠিক ততটা নন। এ জন্য অনেকবারই সমালোচনা সইতে হয়েছে মেসিকে। স্পেনের ক্লাবটির হয়ে সব শিরোপা একাধিকবার জিতলেও দেশের হয়ে এখন পর্যন্ত তার অর্জনের ভাণ্ডার শূন্য।

গত দুই বছরে লক্ষ্যের খুব কাছে গিয়েও পারেননি এবারের কোপা আমেরিকা জিততে মরিয়া মেসি। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে হারের পর গত বছর কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় মেসির আর্জেন্টিনা।


এ ক্যটাগরির আরো খবর..