× Banner
সর্বশেষ
এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর

দক্ষিণ সুরমার ধরাধরপুরে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

জুনেল আহমেদ আরিফ, দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর গ্রামে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের(২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সিলেট-সুনামগঞ্জ বাইপাস রোড সংলগ্ন জনবসতিহীন পতিত জমিতে গাছের ডালে  ঝুলন্ত অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে গ্রামবাসী দক্ষিণ সুরমা থানায় অবিহিত করেন।

যানা যায় আজ সকাল আনুমানিক আট টার দিকে ঔ গ্রামের তাজন মিয়ার ছেলে দিলোয়ার হুসেন বাড়ির পেছনে বের হলে বাড়ির অদূরে গামছা দিয়ে মুখমণ্ডল মোড়ানো একটি ঝলন্ত লাশ দেখতে পেয়ে লোকজনকে খবর দেন।
পরে ঘটনাটি পুরো এলাকায় চাউর হলে ঔ স্থানে আশপাশ এলাকার মানুষ ভীড় করেন।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি ইউনিট ঘটনাস্থলে আসেন।
প্রায় দু ঘন্টা পর এলাকাবাসীর সহায়তায় লাশটি নামানো হয়।

এলাকাবাসী ধারনা করছেন শত্রুতার জের ধরে যুবকটিকে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে লাশটির পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নি।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আতাউর রহমান বলেন,’লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।তবে এটি হত্যাকান্ড নাকি আত্মহত্যা এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায় নি’।


এ ক্যটাগরির আরো খবর..