× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

মানিকগঞ্জে ত্রাণ বিতরনে ব্যপক অনিয়ম, ইউপি চেয়ারম্যান ও মেম্বারের ঘরে ত্রাণ

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ এপ্রিল, ২০২০
ত্রাণ বিতরনে অনিয়ম

স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের হরিরামপুরে সরকারি ত্রাণ বিতরণে ব্যাপক অনিয়ম হচ্ছে। ত্রাণের চাল আত্মসাৎ করছেন চেয়ারম্যান, তালিকায় নাম পাওয়া গেছে চেয়ারম্যানের ভাই, ইউপি সদস্য, তার স্ত্রী ও ছেলের বৌয়ের। এছাড়া একই ব্যক্তি একাধিকবারও ত্রাণ নিচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রামকৃষ্ণপুর ইউনিয়নে ৯৩ জন জেলের নামে ৮০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।

২০১৯-২০ অর্থবছরে জাটকা আহরণে বিরত থাকার জন্য বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় জেলে পরিবারের মাঝে গত শুক্রবার (৩ এপ্রিল) ওই চাল বিতরণ করা হয়।

চাল পেয়েছেন এমন ২২ জন জেলের সাথে কথা বলে বাংলাদেশ রিসার্চ। তারা জানান, তাদের মধ্যে কেউ কেউ ৭০-৭৩ কেজি এবং কেউ ৩৫-৩৬ কেজি করে চাল পেয়েছেন। এর বিনিময়ে প্রত্যেকের কাছ থেকে গ্রাম পুলিশ ও ওয়ার্ড সদস্যদের মাধ্যমে ১০০ টাকা করে নেয়া হয়েছে।

সব মিলিয়ে ৯৩ জন জেলের প্রায় এক টন চাল আত্মসাৎ করেছেন চেয়ারম্যান কামাল হোসেন।

এদিকে, তালিকায় নাম থাকার পরও চাল পাননি ৩নং ওয়ার্ডের নুরুল ইসলাম ও গোবিন্দ রাজবংশী।

আবার জেলে নন কিন্তু চাল পেয়েছেন এমন ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৪নং ওয়ার্ডের শংকর কুমার দাস (কৃষক ও দিনমজুর) এবং ৯নং ওয়ার্ডের মোজাফফর (রিকশাচালক)।

বুধ ও বৃহস্পতিবার (৮ ও ৯ এপ্রিল) করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া দিনমজুরদের ১০ কেজি চাল ও ২৫০ টাকা করে দেওয়া হয়। এদের মধ্যে রয়েছে ৩নং ইউপি সদস্য মোহাম্মদ আলীর স্ত্রী হাছনা আক্তার, চেয়ারম্যানের ভাই শামসুদ্দিন আহমেদ, ৯নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সদস্য রোকেয়া খাতুন ও তার ছেলের বৌ ময়না আক্তারের নাম।

এদিকে ত্রাণ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় কয়েকজন রিকশাচালক।

জানতে চাইলে রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন নিজের ভুল স্বীকার করেন। ভবিষ্যতে আর এরকম হবে না বলে প্রতিশ্রুতি দেন।

এদিকে, গত বুধবার (১ এপ্রিল) চালা ইউনিয়নের ৬১ জেলের মাঝে চাল বিতরণ করা হয়। চাল পেয়েছেন এমন ১৪ জন জেলের সাথে কথা বলে বাংলাদেশ রিসার্চ। তাদের মধ্যে ৪ জন ৮০ কেজি, ২ জন ৬০ কেজি, ৪ জন ৭৫ কেজি, একজন ৩৮ কেজি, একজন ৪০ কেজি, একজন ৩০ কেজি ও একজন ২৬ কেজি চাল পেয়েছেন। কিন্তু তাদের প্রত্যেকের নামেই ৮০ কেজি করে চাল বরাদ্দ রয়েছে।

এ ব্যাপারে চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বিশ্বাস (শিরু) বলেন, আমি চাল বিতরণ করিনি। চাল উত্তোলন ও বিতরণের জন্য আমি ৩নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদকে দায়িত্ব প্রদান করেছিলাম।

৩নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ জানান, তিনিও চাল বিতরণ করেননি। তিনি চাল গোডাউন থেকে উত্তোলন করে পরিষদে নিয়ে চেয়ারম্যান, অন্যান্য সদস্য ও ট্যাগ অফিসারকে বুঝিয়ে দেন। ১নং ওয়ার্ড সদস্য মো. মোশারফ হোসেন ও ৪নং ওয়ার্ড সদস্য মো. রায়হান চাল বিতরণ করেছে বলে জানান আজাদ।

৪নং ওয়ার্ড সদস্য মো. রায়হানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকে টাকা নিয়ে নিউজ না করার প্রস্তাব দেন।

মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, এরকম কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..