× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

তেঁতুলিয়ায় মিনিবাস উল্টে ২০জন আহত ২ জনের অবস্থা আশংকাজনক

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে যাত্রীবাহি মিনিবাস উল্টে সড়ক দূর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত  হয়েছে।

প্রত্যক্ষদর্শী লোকজন ও যাত্রী সূত্রে জানা যায় গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় পঞ্চগড় বাস টার্মিনাল থেকে তেঁতুলিয়া উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহি আল গালিফ মিনিবাস ঢাকা-মেট্টো-চ-১৪৩৫ মাঝিপাড়া চৌধুরীগছ এ্যাকূয়া ব্রিডার্স কোম্পানীর সামনে পৌছালে দ্রুতগতিতে একটি মোটরবাইককে সাইট দিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়।

দূর্ঘটনা কবলিত মিনিবাসটির পিছনের চারটি চাকা ও ধুর রাস্তার সাইটে আটকে থাকলেও বাসের পুরোবডি খালের মধ্যে ছিটকে পড়ে উল্টে যায়। এসময় পাশ্ববর্তী ফার্মের লোকজন বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার সহ তেঁতুলিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বাহিনীকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে গুরুত্বর আহত আজহারুল ও পারভীন আকতারকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে নিয়ে আসে। তেঁতুলিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় সদর হাসপাতালে রেফার করেন। দূঘটনা কবলিত অন্যান্য যাত্রীরা

স্থানীয় শালবাহান রোড ও কালান্দিগঞ্জ বাজারে পল্লী চিকিৎসকদের কাছে  প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে যান। সাধারণ যাত্রীদের অভিযোগ তেঁতুলিযা পঞ্চগড় মহাসড়কে বেশির ভাগ যানবাহনের ফিটনেস না থাকায় অহরহ সড়ক দূর্ঘটনা ঘটছে। কিন্তু সংশ্লিষ্ট মোটরযান পরিদর্শক সহ ট্রাফিক পুলিশ এসব ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।

তেঁতুলিয়া ভজনপুর থানার হাইওয়ে অফিসার ইনচার্জ মো. ইয়াছিন আলী জানান দূর্ঘটনা কবলিত বাসের চালক ও হেলপার পলাতক আছে ঘটনার তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..