× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

তেঁতুলিয়ায় বই পড়া উৎসব এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু কে পড়ো, বাংলাদেশকে জানো’ শীর্ষক ‘বই পড়া উৎসব’ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারী (সোমবার) উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে  পুরষ্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলেদেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সরকার মোঃ রায়হান তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক, তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবুল কাশেম, অফিসার ইনচার্জ আবু সায়েম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, বিভিন্ন ইউনিয়নের  চেয়ারম্যান, বিভিন্ন অফিসে কর্মকর্তা কর্মচারী ও উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, হতদরিদ্র, ভিক্ষুক, ছিন্নমূলদের মাঝে বই, ব্যাগ, সাইকেল, গরু, সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..