× Banner
সর্বশেষ
শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

তৃতীয়বারের মতো বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পাবে রাসিক

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৪ মে, ২০২৩
rajshahi

বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় আবারো ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১’ পাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। ওই পদকসংক্রান্ত জাতীয় কমিটির সভায় চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়টি ইতোমধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনকে মৌখিকভাবে জানানো হয়েছে। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে। এ নিয়ে তৃতীয়বারের মতো ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ পেতে যাচ্ছে রাসিক।

রবিবার (১৪ মে) এক বিবৃতিতে এই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিবৃতিতে রাসিক মেয়র আরো বলেন, ‘বৃক্ষরোপণ, সবুজায়ন ও পরিবেশ উন্নয়নে সারাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। পরিবেশ উন্নয়নে সাফল্যের ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১’ এর জন্য চূড়ান্ত মনোনয়ন লাভ আমাদের জন্য আনন্দের ও গর্বের। এই স্বীকৃতি আমাদের পরিবেশ উন্নয়ন কাজকে আরো বেশি উৎসাহিত করবে। এই অর্জন ধরে রেখে রাজশাহীকে আরো সামনের দিকে এগিয়ে চাই।’

এদিকে ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১’এর জন্য রাজশাহী সিটি কর্পোরেশন চূড়ান্ত মনোনয়ন লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রসঙ্গত, বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় এবার ইউনিয়ন পরিষদ/ উপজেলা পরিষদ/ জেলা পরিষদ/ পৌরসভা/ সিটি করপোরেশন/ অধিদপ্তর/ পরিদপ্তর/ প্রতিষ্ঠান/ সেক্টর করপোরেশন/ এনজিও / ক্লাব/ স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাটাগরিতে প্রথম পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন লাভ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। গত ৩০ এপ্রিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে পদক সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এটি চূড়ান্ত হয়। প্রথম পুরস্কারের জন্য এক লাখ টাকা ও সনদপত্র পাবে রাসিক।

রাসিকের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল-ইসলাম বলেন, মেয়র লিটনের দিক-নির্দেশনায় গত সাড়ে ৪ বছরে দুই লক্ষাধিক স্থায়ী ও ১০ লক্ষাধিক হেজ জাতীয় বৃক্ষ রোপণ করা হয়েছে। ৩৫ কিলোমিটার সড়ক বিভাজক বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণের মাধ্যমে ফুলে ফুলে সুশোভিত করা হয়েছে।

উল্লেখ্য, এরআগে ২০০৯ ও ২০১২ সালে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার লাভ করে রাজশাহী সিটি কর্পোরেশন। ২০১২ ও ২০২১ দুইবার সালে জাতীয় পরিবেশ পদক অর্জন করেছে রাসিক। এছাড়া পরিবেশবান্ধব শহর হিসেবে ‘এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সিটি অফ দ্যা ইয়ার-২০২০’ সম্মাননা অর্জনের খ্যাতিও রয়েছে এই নগরীর। বিপুল পরিমাণ বৃক্ষরোপণসহ বহুমুখী উদ্যোগের কারণে ২০১৬ সালে বাতাসে ক্ষতিকারণ ধূলিকণা কমাতে বিশ্বের সেরা শহর নির্বাচিত হয় রাজশাহী।


এ ক্যটাগরির আরো খবর..