× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

পিআইডি

তৃণমূল পর্যায়ের স্মার্ট নাগরিক তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তথ্য অফিসারগণ -তথ্য ও সম্প্রচার সচিব

Dutta
হালনাগাদ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪
তৃণমূল পর্যায়ের স্মার্ট নাগরিক

স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রথমে নিজেদের স্মার্ট নাগরিক হিসেবে তৈরি করতে হবে। তৃণমূল পর্যায়ের স্মার্ট নাগরিক তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে মাঠ পর্যায়ের তথ্য অফিসারগণ। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার।

গণযোগাযোগ অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অংশগ্রহণে তথ্য ভবনে আয়োজিত ২৩ ও ২৪ মার্চ দিনব্যাপী ‘তথ্য অফিসার সম্মেলন ২০২৪’ এর উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার এ কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ভিত্তি তখনই রচিত হয়েছিল যখন ২০০৮ সালে নির্বাচনি ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে ডিজিটাল সেবা।

তিনি আরো বলেন, সকলের মধ্যে সহযোগিতামূলক মনোভাব ও সচেতনতা থাকতে হবে যা ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে সহায়ক ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে মহাপরিচালক মোঃ নিজামূল কবীর বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ রচনা, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার এবং এর সুফল জনগণের কাছে তুলে ধরতে মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর দপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার, মাঠ পর্যায়ের তথ্য কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন।

সম্মেলনে সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নিজামূল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও প্রকাশনা) মোহাম্মদ আলী সরকার।

সম্মেলনে অধিদপ্তরের পরিচালকবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..