× Banner
সর্বশেষ
মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী ওড়িশায় ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড তেল ভাণ্ডার, জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ হজ ফ্লাইটের উদ্বোধন আজ, আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ডেস্ক

হঠাৎ লাগা ঠাণ্ডা-সর্দি-কাশি-জ্বরে কিভাবে খাবেন তুলসী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
তুলসীর ব্যবহার

হঠাৎ করে আবহাওয়া বদল, ঠাণ্ডায় খুসখুসে কাশি কিংবা সর্দির অস্বস্তি দূর করতে, জ্বর সারাতে চাইলে তুলসী পাতা বেশ কার্যকর। বিশেষজ্ঞরা বলেন, অল্প ঠান্ডা-সর্দিতে ওষুধের বদলে ভেষজ টোটকা স্বাস্থ্যের জন্য ভালো। বিশেষ করে শিশুদের জন্য ওষুধের বিকল্প হিসেবে এসব ভেষজ খুবই উপকারী। জেনে নিন ঠান্ডা, সর্দি, কাশি নিরাময়ে কীভাবে খাবেন তুলসী।

১। তুলসী চা বানিয়ে পান করতে পারেন গরম গরম। ফুটন্ত পানিতে তুলসী পাতা ছেড়ে দিন। কিছুক্ষণ ফোটানোর পর নামিয়ে মধু ও লেবু মিশিয়ে পান করুন।

২। কয়েকটি তুলসী পাতা চিবিয়ে খেলেও উপকার পাবেন।

৩। ১ কাপ পানিতে কয়েকটি তুলসী পাতা ও ১ টুকরো আদা দিয়ে ফুটান। ফুটে উঠলে জ্বাল কমিয়ে দিন। পানি কমে অর্ধেক হয়ে গেলে নামিয়ে পান করুন। গলা খুসখুস ভাব দূর হবে।

৪। তুলসী পাতার রসে মধু ও আদার রস মিশিয়ে পান করুন।

৫। ১ গ্লাস পানিতে তুলসী পাতা, আদা ও চা পাতা ফেলে ফুটিয়ে নিন। খাওয়ার আগে মিশিয়ে নিন লেবু ও মধু।

৬। শিশুদের ঠান্ডা লাগলে তুলসীর রসে মধু মিশিয়ে খাওয়ান।

তুলসীর যত উপকারিতা
কেবল ঠান্ডা-কাশি উপশমেই এর কার্যকারিতা শেষ নয়। তুলসী পাতার রয়েছে আরও অনেক গুণ। আমাদের শরীরের মেটাবোলিজম ঠিক রাখার পাশাপাশি হজমের গণ্ডগোল ঠিক রাখতে সাহায্য করে এই ভেষজ। তুলসী পাতায় থাকা প্রাকৃতিক তেল বুকে জমে থাকা কফ উপশম করে। রোগ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে এর। এছাড়া রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কার্যকর ভূমিকা রয়েছে তুলসীর।


এ ক্যটাগরির আরো খবর..