× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

তিন দিনে ১০ হাজার ছাড়িয়েছে খালেদার ‘ফলোয়ার’

admin
হালনাগাদ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অ্যাকাউন্ট খোলার পর গত তিনদিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফলোয়ারের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।

রোববার দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখার সময় এই চিত্র দেখা যায়।

গত বৃহস্পতিবার অ্যাকাউন্ট খোলার পর প্রথম টুইটটির পর আর নতুন কোনো টুইট করেননি তিনি। খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্ট হচ্ছে twitter.com/BegumZiaBD।

টুইটার-ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের অ্যাকাউন্ট রয়েছে।

রাজধানীতে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিএনপির ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে খালেদা জিয়া তার একাউন্টটি খোলেন।

তিনি তার প্রথম টুইটার বার্তায় লেখেন, ‘প্রতিষ্ঠা দিবসের আহ্বান-আসুন আমরা স্বৈরশাসনকে পরাজিত করি, ঐক্যবদ্ধ হই এবং গণতান্ত্রিক সমাজ গড়ি।’

বাংলায় লেখা বার্তাটিতে লাইক পড়েছে চার হাজারের কাছাকাছি। একই বার্তার ইংরেজি অনুবাদে লাইক পড়েছে ৩ হাজারের কাছাকাছি, রিটুইট করেছেন ৪৬২জন।


এ ক্যটাগরির আরো খবর..