× Banner
সর্বশেষ
নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার কুড়িগ্রামে খাল পুনঃখননের কর্মসূচি উদ্বোধন করলেন – ত্রাণমন্ত্রী বীরমাতার স্বপ্ন বাস্তবায়নে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ নামে কামারখালীতে রউফনগর উপজেলা করার দাবী চলতি বছর দেড় হাজার কিলোমিটার খাল খনন করা হবে – ত্রাণমন্ত্রী মাদ্রাসাছাত্রীকে দোকানে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে সড়ক অবরোধ পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশে ইতালির নামি ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব শার্শার বসতপুরে মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার পরকীয়ার জেরে হত্যার অভিযোগ” আটক ৪ শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

তালা সেটেলমেন্ট অফিসে দালাল বিরোধী অভিযান জোরদার

admin
হালনাগাদ: রবিবার, ২০ নভেম্বর, ২০১৬

খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের উপ-সচিব আলতাফ হোসেনের সামনে তালা সেটেলমেন্ট অফিসের অনিয়ম, দূর্নীতি ও দালালদের উৎপাতের চিত্র তুলে ধরার পর তালা সেটেলমেন্ট অফিসের দালাল বিরোধী অভিযান জোরদার করেছে স্থানীয় প্রশাসন।

গত ১৭ নভেম্বর তালা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সকল সরকারী দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবনিমিয়কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন, থানার অফিসার ইনচার্জ মোঃ ছগির মিঞাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা  সেটেলমেন্ট অফিসের অনিয়ম, দূর্নীতি ও দালালদের উৎপাতকে তালা উপজেলার অন্যতম সমস্য হিসেবে উপস্থাপন করেন। এর পরই শুরু হয় সেটেলমেন্ট অফিসে দালাল বিরোধী অভিযান। প্রথম দিনের অভিযানে ছোটখাট দু’একজন দালাল আটক হওয়ার পর কোটিপতি দালালরা সেটেলমেন্ট অফিসে আসা বন্ধ করে দিয়ে রাজনৈতিক তদবিরের মাধ্যমে পুনরায় সেটেলমেন্ট অফিসে ফেরার চেষ্টা চালাচ্ছেন বলে শোনা যাচ্ছে।

অন্যদিকে  কোটিপতি দালালদের আনাগোনা বন্ধ হলেও ছিচকে দালালদের মধ্যে অন্যতম মহান্দী গ্রামের বিএনপি ক্যাডার শাহিন, আটারই গ্রামের আব্দুৃল আজিজ, বারুইহাটি গ্রামের মোকলেছ, নলতা গ্রামের আব্দুল আজিজ প্রতিনিয়ত সেটেলমেন্ট অফিসে অবস্থান করে পুনরায় দালালদের সংঘটিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ভুক্তভোগিদের অভিযোগে জানাগেছে। ফলে জনপ্রসংসিত এ কার্যক্রম আরো জোরদারের দাবী জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগিরা।


এ ক্যটাগরির আরো খবর..