× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

তালা সরকারী কলেজে নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ১০ জুলাই, ২০১৬

খান নাজমুল হুসাইন, তালা প্রতিনিধিঃ তালা সরকারী কলেজের আয়োজনে একাদশ শ্রেণীর নবীন বরণ, অভিভাবক সমাবেশ ও ঈদ পুনঃর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রথমে নবীন ছাত্র/ছাত্রীদের মাঝে ফুল বিতরণ, ধর্মগ্রন্থ পাঠ। এর পরে তালা সরকারী কলেজ উপাধাক্ষ্য মোঃ আব্দুল্লাহ হাবিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস অধ্যাপক মোঃ শরিফ-উল-আলম, দর্শণ বিভাগের অধ্যাপক মহাসীন কবির, প্রভাষক জয়দেব কুমার ঘোষ। রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মোঃ হাদিউজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন তালা সরকারী কলেজ ছাত্রলীগের আহবায়ক শেখ সাদী, যুগ্ম আহবায়ক গোবিন্দ সেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক খান নাজমুল হুসাইন। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন অপু কর্মকার, খায়রুল ইসলাম, ফারজানা রহমান কেয়া প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছেলেমেয়েদের কলেজে উপস্থিত থাকতে হবে, অভিভাবকরা যেন তাদের সর্বদা খোঁজখবর নেন এবং কলেজ থেকে হাজিরা কার্ড দেওয়া হয়েছে তা আপনারা প্রতিনিয়ত দেখবেন। ছাত্র-ছাত্রীরা উপস্থিতি থাকলে আমরা শিক্ষার হার ১০০% অর্জন করতে পারব।


এ ক্যটাগরির আরো খবর..