এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলায় সাংবাদিকের শ্বশুরের জমি জবর দখলের পায়তারা ও জীবন নাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভূগছে পরিবার। ভূক্তভোগীর জামাতা সাংবাদিক শেখ মখফুর রহমান বিচার চেয়ে গত ৮ আগষ্ট উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের নিকট এক লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের মীর আক্কাস আলীর সাথে তারই প্রতিবেশী মৃত শেখ বজলে রহমানের পুত্র শেখ হাফিজুর রহমানের দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। জবর দখলকারী প্রতিবেশীদের হুমকি ধামকিতে ভূক্তভোগী মীর আক্কাস আলী ও তার পরিবার অসহায় এবং নিরাপত্তাহীনতায় দিন যাপন করছেন। এরই মধ্যে প্রভাবশালী ঐ প্রতিবেশী গত ৪ আগষ্ঠ বসতভিটায় ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং খুন জখম করার জন্য উদ্যত হয়। বিগত ২০১৩ সালে জবর দখলকারী প্রতিপক্ষ ভূক্তভোগী আক্কাস আলীর স্ত্রী রোকেয়া খাতুন কে দাঁ দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঐ ঘটনায় পরদিন আহতের স্বামী আক্কাস আলী বাদী হয়ে একটি মামলা করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।