তালায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে (৮ সেপ্টেম্বর) গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৬ পালন উপলক্ষ্যে র‌্যালী শেষে এক আলোচনা সভা, স্থানীয় উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়। প্রকাশ, দিবসটি পালনে তালা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি তালা সদরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কমার। এছাড়া সভায় তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।