× Banner
সর্বশেষ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

তালার কুমিরা ইউপি মেম্বর প্রার্থী শফিকুল ইসলামের গণসংযোগ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :তালার ৪ নং কুমিরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল মোরগ প্রতীক নিয়ে দিন-রাত ভোটারদের মন জয় করতে অবিরামহীনভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পাড়া মহল্লায় দুস্থ, অসহায় মানুষের খোঁজখবর নেওয়া সহ প্রতিনিয়ত তাদের পাশে থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে চলেছেন।

পাশাপাশি ওয়ার্ডবাসীর বিভিন্ন সমস্যা সমাধান সহ রাস্তাঘাট উন্নয়নের আশ্বাস দিয়ে যাচ্ছেন। আওয়ামীলীগের ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আগামী নির্বাচনে মেম্বর পদে বিজয়ী হতে শতভাগ আশাবাদী।

তিনি এ প্রতিনিধিকে জানান, আমার পিতা মরহুম শহিদুল মোড়ল আ’লীগের দূঃসময়ের কান্ডারী হিসেবে একাধারে ৩০ বছর যাবত ইউনিয়ন আ’লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি টানা ৩ বার ইউনিয়ন সদস্য নির্বাচিত হয়ে সুনামের সহিত দায়িত্ব পালন করে ইউনিয়ন বাসীকে সেবা করেছেন।

আমি তার পূত্র হিসেবে পিতার সুনাম অক্ষুন্ন রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরও বলেন, ওয়ার্ডের অসহায়, গরীব গোছের মানুষগুলো তাদের ন্যায্য অধিকার হতে আজও বঞ্চিত। নির্বাচিত হয়ে তাদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাব। আল্লাহপাকের অশেষ রহমতে আমি নিশ্চয় এ বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবো। তিনি সকলের নিকট মোরগ প্রতীকে ভোট চেয়ে সকলের নিকট দোয়া কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..