× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

ডেস্ক

উত্তরের সীমান্তে তাপমাত্রা বৃদ্ধি পেলেও ঘন কুয়াশা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
ঘন কুয়াশা

উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামে গতকালের চেয়ে আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। গতকাল সন্ধ্যা থেকেই পড়তে শুরু করে কুয়াশা, রাতভর বৃষ্টির মত ঝরে শিশির বিন্দু। কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। বিশেষ করে শীতে বিপাকে পড়েছে নদীপাড় ও চরাঞ্চলসহ ছিন্নমূল মানুষ। এছাড়া চরম বিপাকে পড়েছেন খেটে-খাওয়া ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

(৬ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।নাগেশ্বরীর ভ্যানচালক সিরাজুল ইসলাম বলেন, কুয়াশায় বেশি দূর দেখা যায় না। এছাড়া সকালে কুয়াশার কারণে ভাড়াও পাওয়া যায় না।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, জেলার তাপমাত্রা সপ্তাহ জুড়ে ১২ থেকে ১৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। ঠাণ্ডার অনুভূতি কিছুটা বেড়েছে। ভোর পর্যন্ত ঠাণ্ডা বাতাস বইছে। দুইদিন থেকে ঘন কুয়াশা পড়ছে। এ মাসে জেলায় দুই-তিনটা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..