× Banner
সর্বশেষ
২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের আমিরাত বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনের ব্যতিক্রমী উদ্যোগ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না – বিমানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে – আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ রপ্তানিতে ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা

পিআইডি

কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান
তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

শুধু সরকারি বা বেসরকারি চাকরির ওপর নির্ভর না করে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস এবং প্রযুক্তিনির্ভর কৃষি উদ্যোগে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের কৃষি খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণরা উদ্যোক্তা হিসেবে এগিয়ে এলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

রোববার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, কৃষি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের অর্থ কেবল সরকারি চাকরির দিকে ঝুঁকে পড়া নয়। কৃষির সঙ্গে সংশ্লিষ্ট শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য বিপণন, প্রযুক্তিনির্ভর কৃষি এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

তিনি বলেন, শিক্ষিত তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ। এ কারণে শুধু ডিগ্রি অর্জন নয়, দক্ষতা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটিয়ে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে কৃষিকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল খাতে পরিণত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা টেকসই রাখতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন প্রযুক্তি দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং মাঠপর্যায়ের কৃষকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গবেষণায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষির আধুনিকায়নে নবীন শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..