× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

তফসিল ঘোষণার পর আগৈলঝাড়ায় আওয়ামীলীগের মোটরসাইকেল শোভাযাত্রা

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ নির্বাচন কমিশন কর্তৃক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামীলীগের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বরিশাল-১ আসনে আওয়ামী লীগ এর একক প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পক্ষে “নৌকা” “নৌকা” শ্লোগান দিয়ে শোভাযাত্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেলে আওয়ামীলীগ ও অংগসহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা কর্মীরা শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।

বৃহস্পতিবার তফসিল ঘোষণার পর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী ডিগ্রী কলেজ মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়ে পয়সারহাট, বাগধা, দুশুমী, রত্নপুর, সুজনকাঠী, গৈলা, শিহিপাশা, কুমারভাঙ্গা, রাংতা, রাজিহার, বাকাল হয়ে পুনরায় উপজেলা সদরের দলীয় কার্যালয়ে শেষ হয়।

শোভাযাত্রা পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ।

তফসিল ঘোষণার পর আইন শৃংখলা স্বাভাবিক রাখতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেনের নেতৃত্বে পুলিশ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শো-ডাউন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..