× Banner
সর্বশেষ
স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি বিশ্বকাপে গোল না খাওয়ার নতুন বিশ্বরেকর্ড উনাই সিমনের, ভাঙলেন ৩৬ বছরের পুরোনো কীর্তি মেঘলা আকাশ, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা; ৯ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত রাশিয়ার পারমাণবিক অস্ত্রের লক্ষ্যবস্তুর তালিকায় ফিনল্যান্ড -দিমিত্রি মেদভেদেভ আজ ৩ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন চাঁদনী বেগম, এক নবজাতকের মৃত্যু অসংক্রামক রোগ প্রতিরোধে বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ জরুরি – পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী – দীপেন দেওয়ান

ভারত প্রতিনিধি

তপন ঘোষ এর রচনা সংকলনের প্রথম খন্ড প্রকাশ অনুষ্ঠান

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
তপন ঘোষ এর রচনা

জাতীয়তাবাদী নেতা এবং হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষ এর রচনা সংকলন এর প্রথম খন্ড “আমার দেশ আমার ধর্ম” প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত।

আজ ২০ ফেব্রুয়ারি রবিবার বিকেলে কলকাতাস্থ বৌবাজার ভারত সভা হলে এই সঙ্কলনের প্রথম খণ্ডের স্মারক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মানস ভট্টাচার্য্যের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তনু সিংহ,উদয় মহারাজ, অজয় নন্দী ও তপন ঘোষের বোন তপতী পাঁজা। সেই সাথে উপস্থিত ছিলেন তপন ঘোষের অগণিত ভক্ত ও গুনগ্রাহী।তপন ঘোষ এর রচনা

উপস্থাপক, অতিথি ও দর্শকদের আবেগাপ্লুত অশ্রুসিক্ত জল পুস্পার্ঘ হিসেবে নিবেদন করে বেলা ৩ ঘটিকায় শুরু হয় অনুষ্ঠান। প্রথমে অতিথিদের মঞ্চে ডেকে চন্দন, ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। তারপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অতিথিরা। তপন ঘোষকে নিয়ে প্রত্যেকের স্মৃতিচারণ তার বোন-ভগ্নিপতি সহ সকল গুনগ্রাহীর চোখ ভেজাচ্ছিলো বারংবার।

সকল অতিথিদের বক্তব্যে একটা কথা স্পষ্ট, তপন ঘোষ খুব করে চাইতেন সবাইকে সংঘবদ্ধ হতে হবে, ধর্মীয় গোরামি, ভণ্ডামি, জাতপাত বাদ দিয়ে সকলে মিলে মিশে দেশ মাতার সেবা করতে হবে। তাই তো তার লেখা প্রথম খণ্ডের নাম করণ হয়েছে  “আমার দেশ আমার ধর্ম”।

এই বইটা আপনারা পড়লে জানতে পারবেন তার মা-বাবা সম্পর্কে, সংঘের প্রার্থনা কি বলে, কান্দাহার থেকে কাশ্মীর পর্যন্ত তালিবান জিহাদ সম্পর্কে। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ ঠিক না ভুল, চিন কেন ভারতকে টুকরো টুকরো করে ভাঙতে চায়। তপন ঘোষের জেল জীবন সম্পর্কে। কি পরিমাণ অদম্য মানসিক জোর ছিলো তার। বিবেকানন্দের সঠিক মুল্যায়ন সহ অনেক লেখা।তপন ঘোষ এর রচনা

এছাড়াও তার বোন তপতী পাঁজা তার ছোট বেলা নিয়ে একটা ছোট বই লিখেছেন যেখানে তার ছোট বেলা থেকে পুরো জীবনী রয়েছে। সেখানেও আমরা দেখি কি পরিমাণ সাহসী, বুদ্ধিমান, সাংগঠনিক শক্তি রয়েছে তার। অদম্য মনের জোর না হলে কখনোই মৃত্যুর ঠিক আগে বলা যায় না, ‘আমার কোন মৃত্যু ভয় নেই। আমি আবার ফিরে আসবো এই ভারত মায়ের কোলে’।  আজ ভারত সভা হলে উপস্থিত প্রত্যেকের মুখে শোনা গেলো তার মৃত্যুতে কি অপূরণীয় ক্ষতি হলো।

সম্পাদনা করেছেন মানস ভট্টাচার্য্য, প্রকাশক প্রকাশ চন্দ্র দাস। এসব ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখা সংগ্রহক বাকিদের সাথে শুভঙ্কর নাগ অন্যতম। এই বই প্রকাশ করতে সর্বতভাবে সহায়তা করেছেন তপন ঘোষের বোন  তপতী পাঁজা, ভগ্নিপতি শ্যমল পাঁজা ও বাকি বোনেরা।

তপন ঘোষ ১৯৫৩ সালের ১১ই মে মুর্শিদাবাদ জেলার দক্ষিণখন্ড গ্রামে জন্ম গ্রহণ করেন এবং ২০২০ সালের ১২ই জুলাই সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে কোলকাতায় একটা বেসরকারী হাসপাতালে দৃশ্যমান পৃথিবী থেকে অদৃশ্য পৃথিবীতে প্রস্থান করেন।


এ ক্যটাগরির আরো খবর..