× Banner
সর্বশেষ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ত্রাণ বিতরণের পাশাপাশি সরকার পুনর্বাসনের দিকে জোর দিচ্ছে – ত্রাণমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ

মুক্তিযোদ্ধাদের তথ্য জমা দেয়ার আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আজ বিকেলে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধাদের আইডি কার্ড ও ডিজিটাল সনদ প্রদানের লক্ষ্যে ৬ ধরনের তথ্য উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) অফিসে জমা দেয়ার আহ্বান জানিয়েছেন।

আজ মৌলভীবাজার জেলা স্কুল মিলনায়তনে মৌলভীবাজার সদর, কমলগঞ্জ, কুলাউড়া ও শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্ধোধন শেষে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তথ্যগুলো হচ্ছে ‘মুক্তিযোদ্ধার নাম (বাংলা ও ইংরেজিতে), মুক্তিযোদ্ধার মাতা ও পিতার নাম (বাংলা ও ইংরেজিতে), পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, জন্ম তারিখ, মুক্তিযোদ্ধা জীবিত না মৃত এবং জাতীয় পরিচয় পত্র/জন্ম সনদ নম্বর।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্প হতে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এ ৪ টি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়। মন্ত্রী বলেন, ‘মুজিববর্ষে প্রত্যেক মুক্তিযোদ্ধার বক্তব্য ১০ থেকে ২০ মিনিট রেকর্ড করা হবে। মহান মুক্তিযুদ্ধের সময় ৯ মাস কীভাবে একজন মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছে তার বর্ণনা থাকবে রেকর্ডে। এছাড়া মুক্তিযুদ্ধের সকল ঐতিহাসিক স্থান সংরক্ষণ করা হচ্ছে যাতে শত শত বছর পরেও পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..