× Banner
সর্বশেষ
সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা, BSF-কে ৬০০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ ১০ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মে (রবিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: বুধবার, ৬ মে, ২০২৬
তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে প্রতিনিধি দল ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে তথ্যমন্ত্রীর সামনে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকার জনগণকে অবাধ ও সঠিক তথ্য সরবরাহের নিশ্চয়তা দিতে এবং অপতথ্য থেকে সুরক্ষা দিতে বদ্ধপরিকর।
তিনি বলেন, গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত করা গেলেই গণমাধ্যমের অনেক সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে।

তথ্যমন্ত্রী মন্তব্য করেন – ‘আমাদের পলিসি হচ্ছে এনালগ কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে ডিজিটাল’। তিনি গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামতের ভিত্তিতে গণমাধ্যম কমিশন গঠন করা হবে বলে জানান। তিনি এক্ষেত্রে সকল পক্ষের মধ্যে ঐকমত্যের উপর গুরুত্ব দেন। তিনি বলেন, সরকার এক্ষেত্রে ‘ফেসিলিটেটরের’ ভূমিকা পালন করবে।

এ সময় বিজেসি চেয়ারম্যান ফাহিম আহমেদ, সদস্য সচিব ইলিয়াস হোসেন, ট্রাস্টি সদস্য রেজওয়ানুল হক, তালাত মামুন ও নূর সাফা জুলহাজ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..