× Banner
সর্বশেষ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত

ঢাবি ছাত্রের বিরুদ্ধে কিশোরী ধর্ষণের অভিযোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। রোববার রাজধানীর মতিঝিলের একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে বলে দাবি নির্যাতিতার। মেয়েটিকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

কেরানীগঞ্জের জিনজিরার একটি স্কুল থেকে সদ্য মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কিশোরী জানায়, মাস দুয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ঐ ছাত্রের সঙ্গে। এরপর নিয়মিত ফেসবুকেই যোগাযোগ হতো দু’জনের। প্রায়ই মুঠোফোনেও কথা হতো তাদের।

নির্যাতিতা জানান, রোববার সকালে ছেলেটির সঙ্গে দেখা হয় তার। পরে কৌশলে তাকে মতিঝিলের একটি আবাসিক হোটেলে আটকে রেখে সারাদিন পাশবিক নির্যাতন চালায় ছেলেটি।

মেয়েটির বাবা জানায়, রোববার সকালে বান্ধবীর সঙ্গে দেখা করার কথা বলে তার মেয়ে বাসা থেকে বের হয়। বিকেল নাগাদ বাসায় না ফিরলে অনেক খোঁজাখুঁজি করেন তারা। পরে সোমবার দুপুরে বাবাকে ফোন দেয় কিশোরী।

অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী। নির্যাতিতা মেয়েটিকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..