× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

ঢাবিতে শিক্ষিকার সাথে শিক্ষক স্বামীকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরলেন স্ত্রী!

admin
হালনাগাদ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আপত্তিকর অবস্থায় দুই শিক্ষক ও শিক্ষিকাকে আটক করা হয়েছে। আটককৃত দুইজন হলেন মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আকিব উল হক এবং অ্যাডুকেশনাল অ্যান্ড সাইকোলজি বিভাগের প্রভাষক উম্মে কাউসার লতা।

গতকাল শনিবার বিকালে কলা ভবনের একটি ক্লাস রুম থেকে এ দুই কলিগকে আটক করা হয়। দুইজনের অবস্থানের খবর পেয়ে সেখানে দুজনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন আকিবের স্ত্রী। এ সময় আকিব তার স্ত্রীকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলেও লতাকে রুমে আটকে রাখা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর টিম তালা ভেঙে লতাকে রুম থেকে উদ্ধার করে।

আকিবের স্ত্রী অভিযোগ করেন, এর আগেও আকিব দেশে এবং দেশের বাহিরে লতাকে নিয়ে ঘুরতে যেতেন। এ বিষয়টি সম্পর্কে বিভাগের অনেক শিক্ষক অবগত আছেন।

এ বিষয়ে মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাসরীন ওয়াদুদ সাংবাদিকদের বলেন, আমরা দীর্ঘদিন ধরে আকিবকে বিষয়টি বুঝিয়েছি। তিনি যেন ওই শিক্ষিকা থেকে নিজেকে ফিরিয়ে নেন। কারণ তার একটি সন্তানও রয়েছে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানি বলেন, বিষয়টি সম্পর্কে আমি সম্পূর্ণ অবগত নই, তবে শুনেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় খোঁজ খবর নিয়ে পরবর্তীতে ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট একই রুমে তাদেরকে আপত্তিকর অবস্থায় পাওয়া গিয়েছিল। সেসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি সমাধানের জন্য সিঅ্যান্ডি (কারিকুলাম অ্যান্ড ডেভলপমেন্ট কমিটি) গঠিত হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..