× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় রিক্সা চালক সহ আহত ২

admin
হালনাগাদ: শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকে: ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও নামক স্থানে প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ২ জন ।
স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে নবীগঞ্জ যাওয়ার জন্য কায়স্থগ্রাম বাজার থেকে  রিক্সা করে আইনগাঁও যাচ্ছিলেন কায়স্থগ্রামের কদ্দুস  মিয়ার ছেলে সুমন মিয়া ।

আইনগাঁও পৌছানোর পর  রাস্তা পারাপার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা প্রাইভেট কার রিক্সাকে সজোরে  ধাক্কা দেয় এতে রিক্সা উল্টে যায় এবং রিক্সাতে থাকা  সুমন মিয়া (২৭) এবং সদরঘাট গ্রামের রিক্সা

চালক বৃদ্ধ মনাই মিয়া (৪৫) গুরুতর আহত হন ।
এদিকে দূর্ঘটনার পরপর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় কারাট ।
এসময় মহাসড়কে কিছুসময় যান চলাচল বন্ধ থাকে ।

পরে স্থানীয় জনতা তাদের উদ্ধার করে প্রথমে  আউশকান্দি অরবিট হাসপাতালে পাঠানো হয় পরে অবস্থার অবনতি হলে  অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয় । সেখানে তাদের অবস্থ আংশকাজনক বলে জানা গেছে ।


এ ক্যটাগরির আরো খবর..