× Banner
সর্বশেষ
ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২২ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ভর্তি পরীক্ষা শুরু হবে ২১ মে থেকে। চলবে ৫ জুন পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম।

বৈঠক শেষে অধ্যাপক সাদেকা হালিম গণমাধ্যমকে বলেন, ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে, ‘খ’ ইউনিটের ২২ মে, ‘গ’ ইউনিটের ২৭ মে, ‘ঘ’ ইউনিটের ২৮ মে ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ জুন অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এবার ভর্তি পরীক্ষা হবে ১২০ নম্বরের। এর মধ্যে লিখিত ৪০ ও বহু নির্বাচনী (এমসিকিউ) ৬০ নম্বরের। এসএসসি ও এইচএসসি ফলের ওপর ২০ নম্বরের মূল্যায়ন থাকবে।

এর আগে ভর্তি পরীক্ষা ২১ মে শুরুর প্রস্তাব দিয়েছিল ডিনস কমিটি। মঙ্গলবার কমিটির এক বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..