× Banner
সর্বশেষ
প্রবাসীদের কষ্টার্জিত আয় বৈধ পথে আনতে আরো প্রণোদনা দেওয়া যেতে পারে -তথ্যমন্ত্রী আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব -পার্বত্য মন্ত্রী সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী আজ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি ঘোষণা দেহ রাখলেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে সড়ক ও সেতু মন্ত্রী’র সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী

ডেস্ক

ঢাকায় বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
ওয়ার্ল্ড ব্যাংক

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ তার প্রথম আনুষ্ঠানিক সফরে আজ ঢাকায় এসেছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়েছে।

তিন দিনের সফরে, ভ্যান আগামীকাল বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর এবং বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন উদযাপন উপলক্ষ্যে একটি পাবলিক ইভেন্টে যোগ দেবেন।

ভ্যান বলেন, ‘বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে যে- মানব উন্নয়ন, নারী ক্ষমতায়ন ও জলবায়ু অভিযোজনে সফল উদ্ভাবনের মধ্য দিয়ে নাটকীয়ভাবে দরিদ্রতা  হ্রাস করতে- কি করা যেতে পারে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের সাথে ৫০ বছরের অংশীদারিত্ব ও বাংলাদেশের এই উল্লেখযোগ্য উন্নয়ন যাত্রায় অংশীদার হতে পেরে বিশ্বব্যাংক গর্বিত।’

সফরকালে তিনি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীদের সাথে বৈঠক করবেন এবং বিশ্বব্যাংকের অর্থ-সহায়তায় পরিচালিত প্রকল্পগুলো পরিদর্শন করবেন। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চল বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইসার এ সফরে তার সাথে রয়েছেন।

বিশ্বব্যাংক স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে অন্যতম। এরপর থেকে ব্যাংকটি বাংলাদেশকে প্রায় ৩৯ বিলিয়ন মার্কিন ডলার দিয়েছে। বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনালডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) সহায়তায় বৃহত্তম প্রকল্পটি পরিচালিত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..