× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী        পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত পবিত্র ত্যাগ ও সংযম মাস রমজানে মানুষকে কষ্ট দেবেন না -প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী

ডেস্ক

বৃষ্টিপাত কমতেই ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

Kishori
হালনাগাদ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
রাজধানীর ধুলোবালি নিয়ন্ত্রণ

নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বাতাসও দূষণের কবলে। মাঝে মাঝে বৃষ্টি হলে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়। তবে বৃষ্টিপাত কমতেই ঢাকার বাতাস অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।

সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা, যা জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৬০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া ২৪০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১৮৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ এবং চতুর্থ অবস্থানে থাকা চীনের রাজধানী বেইজিংয়ের স্কোর ১৭৭।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।


এ ক্যটাগরির আরো খবর..