× Banner
সর্বশেষ
ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন নিয়মতান্ত্রিক কাঠামো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল থাইল্যান্ডে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৭ জাপানের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলবে সরকার -ববি হাজ্জাজ

পি আই ডি

ঢাকায় বেলারুশের পূর্ণাঙ্গ দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতকে ঢাকায় পূর্ণাঙ্গ দূতাবাস খোলার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টার সাথে মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত Mikhail Kasko’র সাথে সাক্ষাৎকালে গতকাল তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ১৯৯২ সালে বেলারুশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা, প্রতিরক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বিদ্যমান, যা দিনদিন সম্প্রসারিত হচ্ছে। তিনি বলেন, বর্তমানে ঢাকায় বেলারুশের একটি অনারারি কনস্যুলেট থাকলেও মূল দূতাবাস নয়াদিল্লিতে অবস্থিত হওয়ায় ভিসা ও কনস্যুলার কার্যক্রমে দীর্ঘসূত্রতা, ব্যয় বৃদ্ধি, হয়রানিসহ জনগণকে দুর্ভোগ পোহাতে হয়। তাই ঢাকায় বেলারুশের একটি পূর্ণাঙ্গ দূতাবাস খোলা প্রয়োজন।

দূতাবাস খোলার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে দু’দেশের কার্যকর উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশ বেলারুশ থেকে অন্যতম সার আমদানিকারক দেশ এবং ২০২১ সালের পূর্বে বাংলাদেশ বেলারুশ থেকে সবচেয়ে বেশি এমওপি (মিউরেট অভ পটাশ) আমদানি করতো। তবে ২০২১ সালে বেলারুশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ আমদানি করা সারের টাকা পরিশোধ করতে না পারায় বেলারুশ থেকে বাংলাদেশে সার আমদানি বন্ধ রয়েছে। টাকা পরিশোধের বিষয়ে উপদেষ্টা বলেন, যথোপযুক্ত প্রক্রিয়ায় বকেয়া টাকা দ্রুত পরিশোধ করা হবে। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যানকে বেলারুশের প্রতিনিধিদের সহায়তায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

রাষ্ট্রদূত বেলারুশের একজন নাগরিককে বন্দি প্রত্যর্পণের আওতায় ফেরত নেয়ার অনুরোধ করলে উপদেষ্টা বলেন, বেলারুশের নাগরিক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। তাছাড়া মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। অধিকন্তু দু’দেশের মধ্যে দণ্ডপ্রাপ্ত অপরাধীদের কূটনৈতিক চ্যানেলে বিনিময় সংক্রান্ত কোন চুক্তি নেই। তবে এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে উপদেষ্টা জানান।

বৈঠকে দু’দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এসময় ঢাকায় বেলারুশের কনস্যুলেটের অনারারি কনসাল অনিরুদ্ধ কে. রায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মোঃ মাহাবুবুর রহমান, যুগ্মসচিব মুঃ জসীম উদ্দিন খান উপস্থিত ছিলেন।

 

 

 


এ ক্যটাগরির আরো খবর..