× Banner
সর্বশেষ
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

 দক্ষিণখান প্রতিনিধি

ঢাকনা বিহীন ড্রেন যেনো মরণ ফাঁদ

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
ধাকনাহীন

 রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন সংলগ্ন কসাইবাড়ী এলাকার ফুটপাত ততটা নিরাপদ নয়। ফুটপাতের ড্রেনের ঢাকনা খোলা থাকায় পথচারীদের জন্য তা হয়ে উঠেছে বিপদের কারণ।
দিনের বেলায় সাবধানতা অবলম্বন করলেও রাতের বেলায় অন্ধকারে এসব ঢাকনাবিহীন ড্রেনে অনেকেই পড়ে যায় দুর্ঘটনায়, চলন্ত অবস্থায় ঢাকনাহীন ড্রেনে হোঁচট খেয়ে পথচারীর পড়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে। দুর্ঘটনা হতে বাঁচাতে এসব ড্রেনের ঢাকনা মেরামত, পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন সচেতন মহল।
সরেজমিনে দেখা যায়, কসাইবাড়ী থেকে ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয় পর্যন্ত ফুটপাতে ড্রেনে কোন ঢাকনা নেই। সড়কটি অতি গুরুত্বপূর্ণ। পাশে পুলিশ কোয়ার্টার ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল। এমন গুরুত্বপূর্ণ এলাকায় ড্রেনে ঢাকনা না থাকায় ঢাকনাবিহীন ড্রেনের পাশ দিয়ে চলাফেরা ঝুঁকিপূর্ণ ও বিপদজনক। ওই সড়কের ফুটপাতে পথচারী সহ শিশু, স্কুল ছাত্র-ছাত্রীরা হাঁটলে আতঙ্কে থাকেন কখন বিপদ নেমে আসে। মানুষের চলাচলের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে এ ফুটপাত।
দক্ষিণখানের বাসিন্দা মো. আল-আমিন বলেন, পুলিশ কোয়ার্টারের পাশের ফুটপাতে ড্রেনের ঢাকনা নেই, হাঁটলে ভয় লাগে। সন্ধ্যার পর আমাদের আতঙ্ক বেড়ে যায়। দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। পুলিশ কোয়ার্টার চন্দ্রিমা ভবনের সাখওয়াত হোসেন বলেন, ড্রেনের ঢাকনা না থাকায় স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। কিছু দিন আগে আমিও পড়ে গিয়ে পায়ে মারাত্মক ব্যাথা পেয়েছিলাম।
আত্রাই-৬ এর মো. কবির মিয়া বলেন, ঢাকনা না থাকায় কয়দিন পরপর দুর্ঘটনা ঘটে থাকে। কিছুদিন আগে একটি ছোট ছেলে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলো হঠাৎ করে ঢাকনাবিহীন ড্রেনে পড়ে যায়। আমরা ছেলেটিকে তুলে আনি। আমার দাবি উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ’র কাছে দ্রুত ড্রেনের ঢাকনা লাগানো হোক।


এ ক্যটাগরির আরো খবর..