× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

শার্শা প্রতিনিধি

ডেভিল হান্ট ফেইজ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
মাদক কারবারি আটক

যশোরের শার্শা থানা পুলিশের ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে ১০ পিচ ইয়বাসহ এক মাদক কারবারিকে আটক করেছে শার্শাথানা পুলিশ। আটক আসামি হলেন, শার্শাথানার আমলাই গ্রামের মৃত দাউদ আলীর ছেলে মোসলেম আলী (৫৫)।
শুক্রবার (৯ জানুয়ারী) দুপুরে  শার্শা থানা পুলিশ জানায়, শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৮ জানুয়ারী রাত  ৮ টার সময় শার্শা থানাধীন আমলাই গ্রামস্থ জনৈক মিজানুর বিশ্বাস এর চায়ের দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সারুফ হোসেন জানায়,আটককৃত আসামীর বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়ছে।এবং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ৩  টি মাদক মামলা রয়েছে। আটক আসামীকে অদ্য ইং-০৯/০১/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..