× Banner
সর্বশেষ
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা, BSF-কে ৬০০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ ১০ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মে (রবিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর

ডেস্ক

ডিসেম্বরের পর নির্বাচন পেছালে দেশের পরিস্থিতি আরও জটিল হবে -ড.মঈন খান

Kishori
হালনাগাদ: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
জনগণের সরকার প্রতিষ্ঠা

ডিসেম্বর সাধারণভাবে গ্রহণযোগ্য একটি সময়সীমা। ডিসেম্বরের পর নির্বাচন পেছালে দেশের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

সোমবার (৩১ মার্চ) এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

মঈন খান বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের চেষ্টা চলছে, যাতে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করা যায়।

তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়বে। সুতরাং সময়ই বলে দিবে পরিস্থিতি কোন দিকে যায়।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা অন্তর্বর্তী সরকার প্রধানকে বোঝানোর চেষ্টা করছি, দ্রুত নির্বাচন দেওয়াই তাদের জন্য উত্তম পন্থা এবং দ্রুত নির্বাচনের মাধ্যমে তারা সম্মানজনকভাবে প্রস্থানের সুযোগ পাবে।

এর আগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বক্তৃতায় জানান, এ বছরের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর কারণ হিসেবে বলেন, কিছুটা সময় নিয়ে নির্বাচন করলে সংস্কারের সুযোগ পাওয়া যাবে এবং এতে নির্বাচন অধিক বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ হবে।

এদিকে সম্প্রতি ইউনূস সরকারের মন্ত্রীসভা থেকে পদত্যাগ করা ও ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম বলেন, চলতি বছর নির্বাচন আয়োজন কঠিন। কারণ পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভালো অবস্থানে নেই।

এর প্রেক্ষিতে বিএনপির উচ্চ পর্যায়ের নীতি নির্ধারনী কমিটির সদস্য এবং সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আব্দুল মঈন খান বলেন, আমরা চাই এ বছরই গণতন্ত্র ফিরে আসুক।


এ ক্যটাগরির আরো খবর..