× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ডিসি পার্কের লেকে নিখোঁজের ৪০ ঘন্টা পেরিয়ে গেলেও পর্যটক পলিনের সন্ধান মেলেনি: নৌ-বাহিনীর ডুবুরি দলই শেষ ভরসা!

admin
হালনাগাদ: রবিবার, ৬ আগস্ট, ২০১৭

নিজস্ব প্রতিনিধি:  সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাটের ডিসি পার্কের শহীদ সিরাজ বীর উত্তম লেকে (চুনাপাথরের পতিত গভীর কোয়ারি) গোসলে নেমে নিখোঁজের প্রায় ৪০ ঘন্টা পেরিয়ে গেলেও ঢাকা থেকে আসা বসুন্ধরা গ্রুপের সাবেক কর্মকর্তা পর্যটক ওয়াহিদ পলিনের গোসল করতে নামলে রবিবার সন্ধা ৬টা পর্য্যন্ত স্থানীয় লোকজন ও সিলেট থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল লেকে তল্লাশী চালিয়ে গেলেও তার তার সন্ধান মেলেনি।’

এখন নৌ-বাহিনীর ডুবুরি দলই নিখোঁজ পলিনকে উদ্ধারে শেষ ভরসা হয়ে দাড়িয়েছে। এদিকে পর্যটক ওয়াহিদ পলিন লেকের পানিতে নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে রবিবার সকাল থেকেই লেকের চারপাশ এমনকি ভারতীয় জিরো লাইনের মেঘালয় পাহাড়ের ওপর এপার- ওপারের কয়েক হাজার লোকজন সমবেত হয়ে তার উদ্ধার কাজে সহমর্মিতা প্রকাশ করতে দেখা গেছে।’ দেশ বিদেশে পর্যটক বান্ধব এলাকা হিসাবে পরিচিতি এ সুনামগঞ্জ জেলা জুড়ে এ ঘটনায় নেমে এসেছে গভীর শোকের ছাঁয়া।’


এ ক্যটাগরির আরো খবর..