× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

ডেস্ক রিপোর্টার

ডায়াবেটিসের নতুন ওষুধ ওজন কমানোর জন্য ওজেম্পিকের চেয়ে ভালো: গবেষণা রিপোর্ট

Dutta
হালনাগাদ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
diabetis

ডায়াবেটিসের নতুন ওষুধ বর্তমান ওজেম্পিক নামেও পরিচিত সেমাগ্লুটাইডের চেয়ে বেশি ওজন হ্রাস করে এবং রক্তে শর্করার পরিমাণ কমিয়ে দেয়। এক গবেষণা প্রতিবেদনে শনিবার এ কথা বলা হয়।

যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট এলি লিলি’র তিরজেপাটাইট ওষুধটি মাউঞ্জারো ব্র্যান্ড নামে বিক্রি হচ্ছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অতি সম্প্রতি যুক্তরাজ্যে টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসার জন্য অনুমোদিত। তবে এলি লিলি মার্কিন যুক্তরাষ্ট্রে স্থূলতার জন্য ওষুধটি অনুমোদনের চেষ্টা করছে। ওষুধটি ডেনিশ ফার্ম নোভো নরডিস্কের সেমাগ্লুটাইডের ড্রাগের সাথে প্রতিযোগিতায় আরও এগিয়ে যাবে, যা ডায়াবেটিস চিকিৎসার জন্য ওজেম্পিক বা ওজন কমানোর জন্য ওয়েগোভি নামে পরিচিত।

লোকেদের ওজন কমাতে সাহায্য করার ক্ষমতার জন্য ওজেম্পিক এই বছরের শুরুর দিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে আকাশচুম্বী চাহিদার কারণে মাঝে মাঝে সরবরাহের ঘাটতি দেখা দেয় এবং ডায়াবেটিস বা স্থূলতা ছাড়াও লোকেরা এটিকে কয়েক কিলো ওজন কমাতে ব্যবহার করছে।

জার্মানিতে একটি সম্মেলনে নতুন গবেষণা উপস্থাপন করা হচ্ছে এবং এখনো মেডিকেল জার্নাল-পর্যালোচনা করা হয়নি। তবে পরামর্শ দেয়া হয় যে, এলি লিলির নতুন ওষুধটি আরও কার্যকর হতে পারে। ডাটা একত্রিত করেছেন যা পৃথকভাবে দু’টি ওষুধের দিকে নজর দিয়েছে। উভয়ই সপ্তাহে একবার ইনজেকশন হিসাবে নেওয়া হয়। গবেষকরা টাইপ-২ ডায়াবেটিসসহ মোট ১৮,৫০০ রোগীর ওপর পরীক্ষা চালিয়েছিল। এতে কমপক্ষে ১২ সপ্তাহের সময়কালে উভয় ওষুধের তিনটি ভিন্ন ডোজ যাচাই করা হয়।

থেসালোনিকির অ্যারিস্টটল ইউনিভার্সিটির প্রধান লেখক টমাস কারাগিয়ানিস বলেছেন, সর্বোচ্চ মাত্রার জন্য, ‘তিরজেপাটাইড ব্যবহারের ফলে গড় ওজন কমেছে যা সেমাগ্লুটাইডের চেয়ে ৫.৭ কিলোগ্রাম (১২.৫ পাউন্ড) বেশি’। এটি সেমাগ্লুটাইডের সর্বোচ্চ মাত্রার তুলনায় রক্তে শর্করার মাত্রা দুই শতাংশ কমিয়ে দেয়। গবেষণাটি আগামী মাসে জার্মানিতে ডায়াবেটিস নিয়ে ইউরোপীয়ান সমিতির বার্ষিক সভায় উপস্থাপন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..