ডাসারে ভ্যান চালকদেরকে আল্টিমেটাম

ডাসার প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসার থানা প্রশাসনের উদ্যোগে ভ্যান চালকদের ডেকে সিটে বসে ভ্যান চালানো, যাত্রীদের সাথে ভদ্র আচরন, ভাড়া নিয়ে বাক-বিতন্ডা ইত্যাদির বিষয়ে আল্টিমেটাম দেওয়া হয়েছে।
এসময় ভ্যান চালকেরা থানায় উপস্থিত হলে, তাদের ভ্যান পরিচালনার  দিকনির্দেশনা দেন ডাসার থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন।
উল্লেখ্য গতকাল  ডাসারে  কলেজ ছাত্রীকে ইভটিজিং ও শ্লীলতাহনির দায়ে বখাটে ভ্যান চালককে গনধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করে স্থানীয় জনতা।  শিক্ষার্থী সরকারী শেখ হাসিনা উইমেন্স কলেজের এইচ এস সি ২য় বর্ষের ছাত্রী।
দোনারকান্দি থেকে  কলেজে আসার পথিমধ্যে নির্জন স্থানে একা পেয়ে,  কলেজ ছাত্রীকে ইভটিজিং এবং শ্লীলতাহানির চেষ্টা করে জমাল আকন( ৩৫) নামে বখাটে ভ্যান চালক।
তাকে ডাসার থানার তদন্ত ওসি নাসির উদ্দিনের নেতৃত্বে আটক করে কালকিনি নিয়ে গেলে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের কারাদন্ড দেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।