× Banner
সর্বশেষ
ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার  ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

ডাসারে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত 

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মাদারীপুরের ডাসারে নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার(১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিকদলসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি এবং সকল শিক্ষা সরকারি,আধা-সরকারি,স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা মাঠ প্রাঙ্গণে সকাল ৮ টায় শহিদ স্মৃতিস্তম্ভ প্রতিকৃতিতে  উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,ডাসার প্রেসক্লাব, ডাসার উপজেলা বিএনপির অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
 এরপরে জাতীয় পতাকা উত্তোলণ করেন, উপজেলা প্রশাসন।পুলিশ আনসার ও গ্রাম পুলিশের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল মামুন ও ডাসার থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম।পরে উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবার নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..