× Banner
সর্বশেষ
দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্যমন্ত্রী বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি

নিজস্ব প্রতিবেদক

ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

ACP
হালনাগাদ: শনিবার, ৬ জুন, ২০২৬
ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

মাদারীপুরের ডাসারে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৬ জুন) সকাল ১০ টার দিকে  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়।
এসময় ডেঙ্গু প্রতিরোধ র‍্যালিতে অংশগ্রহন করেন,ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা,উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান,ডাসার থানার সাবইন্সপেক্টর মো. জালাল, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার,নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।র‍্যালি শেষে উপজেলার বাসিন্দাদের মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বক্তব্যে ডাসার উপজেলা ইউএনও জাকিয়া সুলতানা বলেন,ডেঙ্গু একটি মশাবাহিত রোগ, যা এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। বর্ষা মৌসুমে এবং জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা দ্রুত বংশবিস্তার করে। তাই ডেঙ্গু প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..