× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী

ডাসার প্রতিনিধি

ডাসারে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০২২
ডাসারে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মাদারীপুরের ডাসারে গলায় ফাঁস দিয়ে পার্থ ঢালী(১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় রবিবার(১২ জুন) রাতের শেষ প্রহরের দিকে নিজ বাড়ির সামনে আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।এসময় তার কাছে একটি এন্ড্রয়েড ফোন পাওয়া যায়।মৃত্যুর আগে মোবাইলে সকল ডকুমেন্টস ডিলেট করে।

নিহত পার্থ ঢালী ডাসার উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে বেতগ্রাম এলাকার কপিল ঢালীর ছেলে।

এব্যাপারে থানার এস আই ইব্রাহিম জানান, এসএসসি পরীক্ষার্থী পার্থ ঢালী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার ভোরে তার স্বজনরা দেখতে পেয়ে খবর দিলে ঘটনাস্থল থেকে উদ্ধার করি।

পুলিশ সকালের দিকে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি বলেও জানান ওসি মোঃ হাসানুজ্জামান।


এ ক্যটাগরির আরো খবর..