× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী

ডামুড্যায় মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামলার অভিযোগ!

admin
হালনাগাদ: বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

ডামুড্যা (শরীয়তপুর) :  শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় এক মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মকফর উদ্দিন বেপারী’র ছেলে ও ভূক্তভোগী মাহবুবুর রহমান বাবু বেপারী তার ফেইসবুকে লিখেছেন, কি ভাবে ভালো হয়ে থাকবো, মঙ্গলবার (১৪ নভেম্বর ২০১৭ ইং) দুপুর ২ টার সময় চাঁদাবাজদের হামলার শিকার হই। চাঁদা না দেওয়ার কারণে এই হামলা।

স্বাধীন এই বাংলাদেশে এক বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়েও আজ চাঁদা না দিলে মাথা ফাটিয়ে দিবে, এটা মেনে নিতে পারছি না। আজ ডামুড্যা সাব-রেজিষ্ট্রার অফিসে দলিল লেখি, পেশাগত ভাবে এই পেশা একটি শান্ত, শিষ্ট মানুষের পেশা। সেই সুযোগে আজ হামলার শিকার হই। হামলায় আহত হবার পরে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। আর ডামুড্যা থানায় একটি অভিযোগ করি। এখন হামলাকারীরা বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আবার তারা এই ধরনের কথা বলছে তাদের নামে কোন মামলা হবে না। হামলাকারীরা (বিবাদী) হলেন, জুয়েল বেপারী, পিতা: আবু কালাম বেপারী, সাং- নান্দ্রা এবং রনি মাদবর, পিতা: মৃত- বাবু মাদবর, সাং- দক্ষিণ ডামুড্যা, শরীয়তপুর।

আমি এ ঘটনার বিচারের জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। এছাড়াও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক মহোদয়ের কাছে আমার আকুল আবেদন, আমি যাহাতে উক্ত হামলার সঠিক বিচার পাই, সে ব্যবস্থা তিনি করেন। কারণ তিনিও (এমপি নাহিম রাজ্জাক) একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান (সাবেক মন্ত্রী মরহুম আবদুর রাজ্জাক এর ছেলে)। আমি মনে করি আমার অপমান সকল মুক্তিযোদ্ধার সন্তানদের অপমানিত করেছে। আমি এর সঠিক বিচার চাই। যাতে আর কেউ অপমানিত না হয়।


এ ক্যটাগরির আরো খবর..